বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

Aug 27, 2025 - 14:43
 0  15
বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

মূল বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ৪৪৩তম বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়।

এদিন সভায় অনুমোদন পায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণীও।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব বিষয় নিশ্চিত করেছেন।

হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ৪৭ দশমিক ৭১ শতাংশ বেড়ে ২২ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সভায় গভর্নর . আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।

সেখানে উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর নিট মুনাফার হিসাব নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নিট মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। মোট আয় ৩৩ হাজার কোটি টাকা।"

তিনি বলেন, "আয়ের বড় একটি অংশ এসেছে সুদ থেকে।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের অর্থবছরে নিট মুনাফা হয় ১৫ হাজার ৩০০ কোটি টাকা। আর আয় হয় ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক গভর্নরের সইয়ের পর বাকি টাকাও সরকারের হিসাবে জমা করা হবে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।