নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দিবে বিসিবি

Aug 9, 2025 - 22:38
Sep 4, 2026 - 03:13
 0  38
নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দিবে বিসিবি

ক্রীড়া ডেস্ক 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দিবে। 

আজ শনিবার (৯ আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।     

দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই মিডফিল্ডারের রাঙামাটির বাড়িটি বর্তমানে বাঁশের বেড়া দিয়ে তৈরি করা সাধারণ ঘর। সাফ জয় উপলক্ষে স্থানীয় প্রশাসন তাকে বাড়ি করার জন্য জমি দেন। কিন্তু জমি পেলেও অজানা কারণে সেখানে বাড়ি নির্মাণ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ঋতুপর্ণা। 

নারী ফুটবলারের এই আক্ষেপ দূর করতেই এবার এগিয়ে এলো বিসিবি। তবে কবে নাগাদ এই বাড়ি নির্মাণ কাজ শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি। তবে বিসিবি আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।