সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

Sep 8, 2025 - 14:00
 0  26
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

বিনা ডেস্ক 

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow