ভারতে নিহত ৬০ তীর্থযাত্রী

Aug 15, 2025 - 17:41
Aug 15, 2025 - 17:41
 0  74
ভারতে নিহত ৬০ তীর্থযাত্রী

বিশ্ব ডেস্ক 

ভারতের কাশ্মীরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) কিশতোয়ার জেলায় প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে তীর্থযাত্রীরা। এই দুর্যোগে হঠাৎ নেমে আসা পানি ও কাদামাটির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তীর্থযাত্রীদের। এ ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

শুক্রবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের মতে, তীর্থযাত্রীরা মাচাইল মাতার মন্দিরে যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য চাসোতি গ্রামে জড়ো হয়েছিলেন, তখনই ভয়াবহ শব্দের সঙ্গে বন্যার পানি ও কাদামাটির ধস গ্রামটিকে গ্রাস করে। অনেকে চেনাব নদীতে পড়ে যান, কেউ আবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা দড়ি, শাবল ও অস্থায়ী সেতু ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরও ১০০–১৫০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেন। 

মাচাইল যাত্রা হলো হিমালয়ের উচ্চভূমির মাচাইল মাতার মন্দিরের প্রতি একটি জনপ্রিয় তীর্থযাত্রা। এই মাচাইল মাতা দেবী দুর্গার এক রূপ। তীর্থযাত্রীরা চাসোতি থেকে মন্দির পর্যন্ত হেঁটে যান। কারণ, সেখানে গাড়ির রাস্তা শেষ হয়। এক সপ্তাহ আগেও হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যে একটি সম্পূর্ণ গ্রাম ভেসে গেছে বন্যা ও ভূমিধসে।

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রায় দুই ঘণ্টার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রকৃতি আমাদের পরীক্ষা করছে। সাম্প্রতিক কয়েক দিনে আমাদের ভূমিধস, মেঘভাঙা বর্ষণ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।