ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

Oct 24, 2025 - 12:47
 0  18
ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

বিনা ডেস্ক

২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলে এবার টানা ৩ দিনের ছুটির সুযোগ মিলছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য বাকি আছে দুটি সাধারণ ছুটি—বিজয় দিবস ও বড়দিন। এর মধ্যে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

২৫ ডিসেম্বরের ছুটি শেষে পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় মোট তিন দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। ফলে বছরের একেবারে শেষদিকে আবারও মিলছে সংক্ষিপ্ত অবকাশের সুযোগ।

অক্টোবরের শুরুতে দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (নির্বাহী আদেশে ছুটি), ২ অক্টোবর (বিজয়া দশমী), এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটান।

চলতি মাস (অক্টোবর) ও নভেম্বর মাসে আর কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরের শেষ দিকে বড়দিন ঘিরে এই টানা ছুটি বছরের শেষ কর্মদিবসগুলোকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা করছেন অনেকেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow