পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

May 24, 2025 - 22:54
May 24, 2025 - 22:54
 0  32
পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

বিনা প্রতিনিধি 
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আবির হোসেন ও আদিল হোসেন নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সলিল সমাধি হওয়া দুই শিশু বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির সন্তান।

যমজ শিশুদের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আজকেও আবির ও আদিল বাড়ির সামনের উঠানে খেলা করছিল। খেলতে-খেলতে তারা হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউর আলম খান বলেন, যমজ শিশু দু’টির মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।