দক্ষিণাঞ্চলের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

May 29, 2025 - 19:50
May 29, 2025 - 19:51
 0  49
দক্ষিণাঞ্চলের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে

বিনা ডেস্ক 

বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চা বৃদ্ধি পেয়েছে। অনেকগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত করেছে। বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১৯টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, ৭টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ঝালকাঠি জেলার বিশখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিশখালী নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার, ভোলা জেলার দৌলতখান উপজেলা পয়েন্টে সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার, তজুমুদ্দিন উপজেলা পয়েন্টে সুরমা-মেঘনা নদী বিপৎসীমার ১০২ সেন্টিমিটার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার, পিরোজপুর জেলার উমেদপুর কচা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভিন্ন লোকালয়ে পানি ঢুকে পড়েছে। পানি নামতে শুরু করলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিতে পারে।

তিনি জানান, এখন পর্যন্ত আরও ১২টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করা হয়েছে। যেগুলোতে পানি বিপৎসীমার নিচে রয়েছে। এর মধ্যে বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া, পায়রা, বিশখালী, বুড়িশ্বর, লোহালিয়া, উজিরপুরের স্বরুপকাঠি নদী, টরকি নদী, বাবুগঞ্জ নদী, হিজলার ধর্মগঞ্জ নদী, পিরোজপুরের স্বরুপকাঠি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।