লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের !

Jul 29, 2025 - 10:17
Jul 29, 2025 - 10:17
 0  38
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের !

বিনোদন ডেস্ক

মার্কিন গায়িকা জেনিফার লোপেজ লাইভ কনসার্টে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন । গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ।

স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার।  উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, “আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।”

যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, “তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।”

এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, “সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।”

ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।