যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ ঘটনা: শিশু তানভীরের মৃত্যু 

Sep 29, 2025 - 13:16
Sep 29, 2025 - 13:16
 0  19
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ ঘটনা: শিশু তানভীরের মৃত্যু 

বিনা ডেস্ক 

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় বাবার পর মারা গেল ছেলে দগ্ধ শিশু তানভীর (৯)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ সকালে শিশু তানভীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার শিশু তানভীরের বাবা ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে মারা যান। এই ঘটনায় এখনো তুহিনের স্ত্রী ও এক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।