বাবা হলেন আরবাজ খান

Oct 6, 2025 - 15:35
Sep 4, 2026 - 02:42
 0  20
বাবা হলেন আরবাজ খান

বিনোদন ডেস্ক 

বলিউড অভিনেতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে ঘর আলো করে এলো তাদের কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাদের রাজকন্যা। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।
 
২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এবার সন্তানের আগমন তাঁদের দাম্পত্য জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।