নেশার জন্য টাকা না পে‌য়ে ছেলের হাতে বাবা খুন 

Oct 3, 2025 - 14:19
Oct 3, 2025 - 14:19
 0  9
নেশার জন্য টাকা না পে‌য়ে ছেলের হাতে বাবা খুন 

বিনা ডেস্ক 

খুলনায় নেশার টাকা না পে‌য়ে পিতা লিটন খানকে (৪০) হত্যা করেছে ছেলে আবু বকর লিমন (১৭)।  

খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। ১৭ বছর বয়সী ঘাতক আবু বকর লিমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা  লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন গণমাধ্যমেকে জানান, হত্যাকাণ্ডের সাথে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত।  ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের সুরতল শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।