ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক

Oct 13, 2025 - 12:43
Oct 13, 2025 - 12:43
 0  19
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক

বিনা ডেস্ক 

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুদিন বন্ধ থাকার পর অবশেষে  আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুনরায় বাস চলতে শুরু করে।

সোমবার (১৩ অক্টোবর)  সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে দেখা গেছে। 

ভোর থেকেই দেখা গেছে ঢাকাগামী যাত্রীদের ভিড়। এক যাত্রী বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। তাই আজ সকালেই রওনা দিয়েছি।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকেই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বাসও রাস্তায় নামছে। ফলে সড়কে স্বস্তি ফিরেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পরবর্তী সময়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।