ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

Jul 28, 2025 - 10:45
 0  23
ঢাকার বাতাস  আজ অস্বাস্থ্যকর

বিনা ডেস্ক 

দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সোমবার (২৮ জুলাই) ঢাকার বাতাসের মান ছিল ১৩২। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৯ নম্বরে আছে ঢাকা।

আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে, ১৮১ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাহরাইনের রাজধানী মানামা, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow