খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Oct 1, 2025 - 16:22
Oct 1, 2025 - 16:22
 0  18
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনা ডেস্ক 

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবিও জানানো হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামূল্যে জমি দেয়া হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।