ক্যানসার প্রতিরোধে গাজরের উপকারিতা

Sep 19, 2025 - 13:02
Jul 9, 2026 - 05:47
 0  34
ক্যানসার প্রতিরোধে গাজরের উপকারিতা

বিনা ডেস্ক 

গাজরে থাকা ক্যারোটিনয়েড ও ফলকারিনোল নামক উপাদান ক্যানসার সৃষ্টিকারী কোষের বিস্তার রোধ করতে সক্ষম বলে জানান গবেষকরা। প্রোস্টেট, কোলন, ফুসফুস, পাকস্থলী এমনকি লিউকেমিয়ার ঝুঁকিও কমাতে পারে নিয়মিত গাজর খাওয়া। পাশাপাশি গাজরে থাকা ফাইবার, পটাসিয়াম ও অ্যান্টি অক্সিড্যান্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

খাওয়ার পদ্ধতি 

কাঁচা চিবিয়ে:  এতে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট অটুট থাকে। গবেষণায় দেখা গেছে, ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর কাঁচা গাজর খাওয়া।
হালকা সেদ্ধ বা রান্না করে: এতে বিটা-ক্যারোটিনের মাত্রা বাড়ে, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। তবে অতিরিক্ত রান্নায় পুষ্টি নষ্ট হতে পারে।

রস বানিয়ে:  হৃদরোগীদের জন্য উপকারী হলেও এতে ফাইবার কমে যায়। তাই অল্প নারকেল তেল মিশিয়ে খেলে শরীরে সহজে বিটা-ক্যারোটিন শোষিত হয়।

পুষ্টিবিদদের মতে, সর্বোচ্চ সুফল পেতে গাজর সালাদে কাঁচা বা হালকা সেদ্ধ করে খাওয়া উত্তম। তবে শিশু ও বয়স্কদের জন্য সেদ্ধ গাজরই বেশি সহজপাচ্য। গাজর কেবল একটি সবজি নয় এটি একইসঙ্গে চোখ, হৃদপিণ্ড ও শরীরকে ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার এক প্রাকৃতিক ওষুধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।