কীভাবে কমাবেন মানসিক চাপ ?

May 29, 2025 - 19:16
Jul 11, 2026 - 02:49
 0  42
কীভাবে কমাবেন মানসিক চাপ ?

বিনা ডেস্ক

মানসিক চাপে মানুষের শরীর ও মন অসুস্থ হয়ে পড়ে। তবে, কিছু কৌশল জানা থাকলে মানসিক চাপ থেকে মুক্তি মিলতে পারে। দ্রুত মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করতে কিছু উপায় জেনে নিন। 

হালকা হাঁটা

প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো বা হালকা হাঁটাচলা মনের অবস্থা উন্নত করে এবং মানসিক চাপ কমায়। শারীরিক কার্যকলাপ এন্ডোরফিন নিঃসরণ করে, যা প্রাকৃতিকভাবে মন ভালো রাখে। হাঁটাচলা রক্ত ​​​​সঞ্চালন বৃদ্ধি করে। এর ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে। যারা অফিসে বা বাড়িতে এক জায়গায় বসে টানা কাজ করে তারা কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। ঘরের মধ্যেই হাঁটাচলা করুন। 

গভীর শ্বাস-প্রশ্বাস

মানসিক চাপ কমাতে সবচেয়ে কার্যকর এবং সহজ উপায় হল গভীর শ্বাস-প্রশ্বাস। এই পদ্ধতি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং দ্রুত উত্তেজনা কমায়। গভীর শ্বাস-প্রশ্বাস আপনার হৃৎস্পন্দন কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমানোর আগে এই কৌশল অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়। 

সঙ্গীত শোনা 
মনের অবস্থা পরিবর্তন করতে নিয়মিত সঙ্গীত শুনতে পারেন। আপনার পছন্দের, শান্ত বা অনুপ্রেরণাদায়ক সঙ্গীত শোনা মানসিক চাপ কমাতে পারে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীত হৃদস্পন্দন এবং রক্তচাপ কমায়।

মেডিটেশন
মনের অস্থিরতা কমাতে নিয়মিত মেডিটেশন করতে পারেন। এতে মানসিক চাপ কমে এবং মানসিক ভারসাম্য বাড়ে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক অস্থিরতা এবং উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। শুরুতে আপনার মন অস্থির হতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে, আপনি সহজেই মনোযোগ দিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।