ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা বার্নার্ড জুলিয়েনের মৃত্যু 

Oct 6, 2025 - 15:26
Sep 4, 2026 - 03:18
 0  13
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা বার্নার্ড জুলিয়েনের মৃত্যু 

ক্রীড়া ডেস্ক 

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন আর নেই। শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ক্যারিবীয় ক্রিকেটের সোনালি যুগের অন্যতম স্তম্ভ জুলিয়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন। তবে তাকে সবচেয়ে বেশি মনে রাখা হয় ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রান খরচে ৪ উইকেট নেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও তুলে নেন আরও ৪ উইকেট। আর ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ২৬ রানের ইনিংস খেলে শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

আন্তর্জাতিক ক্রিকেটে জুলিয়েনের আরেকটি স্মরণীয় মুহূর্ত আসে ১৯৭৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি খেলেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস। এর পরের বছর একই দলের বিপক্ষে নিয়েছিলেন পাঁচ উইকেট।

সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড প্রয়াত সতীর্থকে স্মরণ করে বলেন, সে সবসময় শতভাগের বেশি দিতো। ব্যাট বা বলে যখনই দরকার হতো, আমি তার উপর ভরসা করতে পারতাম। আমাদের দলের জন্য সে ছিল এক বিরাট সম্পদ।

ক্লাব ক্রিকেটেও ছিল জুলিয়েনের উজ্জ্বল উপস্থিতি। ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেছেন। তবে ১৯৮২-৮৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিদ্রোহী সফরে অংশ নেওয়ার পরই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। ক্যারিবীয় ক্রিকেটের এই কিংবদন্তি অলরাউন্ডারের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।