‘বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে’

May 29, 2025 - 19:56
Sep 4, 2026 - 02:36
 0  70
‘বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে’

বিনোদন ডেস্ক 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে।

বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে 'প্রিয় মালতী' বলেও ডাকা শুরু করেছেন।

নির্মাতা ও পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ১৩ বছরের প্রেম শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর এখন পর্যন্ত এ তারকা জুটির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারা খুব ভালো আছেন। এর প্রমাণও পাওয়া যায়, সামাজিক মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলোতে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আবার আদনান আল রাজীব মেহজাবীনের একগুচ্ছ ছবি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে নির্মাতা লিখেছেন— মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।