লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

Oct 17, 2025 - 12:04
Oct 17, 2025 - 12:04
 0  20
লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ক্রীড়া ডেস্ক 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন মিরাজ-শান্তরা। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ক্যারিবিয়ান দলপতি শাই হোপ।

আর এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে ক্রিকেট ট্যুরিজমের হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনেই সকালে হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন। 


আজ শুক্রবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার কর্মব্যস্ততা তখনও সেভাবে শুরু হয়নি। তবে লালবাগ কেল্লায় সকাল থেকেই দেখা গেল ক্রিকেটীয় কর্মযজ্ঞ। ট্রফি নিয়ে ঐতিহাসিক স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ।

শহুরে ব্যস্ততা শুরুর আগে ট্রফি নিয়ে লালবাগ কেল্লার ভেতরে ট্রফি নিয়ে ফটোসেশন সেরে নেন মিরাজ ও হোপ। যেখান থেকে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ আর হোপ ফেরেন উইন্ডিজের টিম হোটেলে। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ তাদের৷ ওই হোয়াইটওয়াশের আগে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। 

সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের জয় ৬টিতে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টি। তাই সামনের সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।