মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

Sep 30, 2025 - 17:14
Sep 30, 2025 - 17:14
 0  26
মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

বিনোদন ডেস্ক 

জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ আগামী ১৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এবার আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে এটাই চূড়ান্ত।

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী চিত্রনায়ক আমিন খান।

‘ডাইরেক্ট অ্যাটাক’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।

পপি-আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।