কাস্টমস বন্ড পরিষেবা চান পোশাক শিল্প মালিকরা

Sep 24, 2025 - 16:21
Sep 24, 2025 - 16:21
 0  57
কাস্টমস বন্ড পরিষেবা চান পোশাক শিল্প মালিকরা

বিনা ডেস্ক 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সহজ কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবা ও নীতি সহায়তা দাবি করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রতিনিধিদল কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মিয়া মো. আবু ওবায়দারের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।
এ সময় কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ,এম, আহসানুল কবীর উপস্থিত ছিলেন।

গত ৮ সেপ্টেম্বর বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদের একটি প্রতিনিধিদল একই দাবি নিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গেও সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে ফয়সাল সামাদ একটি চিঠি হস্তান্তর করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত চিঠিতে ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

শিল্প ভিশন: বাংলাদেশের শিল্পায়ন, উৎপাদন, বাণিজ্য, রপ্তানি ও শিল্পনীতির সবচেয়ে বিশ্বাসযোগ্য Industry Intelligence Hub হওয়া; যা নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার প্রধান জ্ঞানভান্ডার ও রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের শিল্পখাত, উৎপাদন ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি-আমদানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), সরবরাহ শৃঙ্খল এবং শিল্পনীতিকে তথ্য, গবেষণা, ডেটা ও বৈশ্বিক তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে শিল্পোন্নয়ন, প্রতিযোগিতা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।